
অধ্যক্ষের বাণী
শিক্ষাই জাতির মেরুদন্ড - এই ব্রতকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগরে ১৯৮০ সনে সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
আমরা জানি, শিক্ষা যে কোন দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যত বাংলাদেশের রূপকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে গোটা দেশ যখন এগিয়ে চলছে, তখন এ প্রতিষ্ঠানটিও পিছিয়ে নেই। সম্পদের সীমাবদ্ধতা ও নানা প্রতিক’লতা সত্তে¡ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এ কলেজটি শিক্ষার মাধ্যমে জাতি গঠনে বীরদর্পে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ পরিচিতি, একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস সম্বলিত এই প্রসপেক্টাসটি প্রণীত হয়েছে। যাতে কলেজের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি কলেজের সার্বিক কার্যক্রম সুন্দর ভাবে লিপিবদ্ধ হয়েছে। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এই প্রসপেক্টাসটি শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।
নবাগত শিক্ষার্থীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কলেজের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবে। পাশাপাশি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের মাধ্যমে তোমরা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। এজন্য তোমাদের সার্বিক সহযোগিতা প্রদানে আমরা বদ্ধপরিকর।
তোমরা এমন এক সময়ে কলেজ জীবন শুরু করতে যাচ্ছো, যার কিছুদিন পূবে আমরা বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপন করেছি। আমি আশা করি, তোমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করবে এবং সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
তোমাদের কলেজ জীবন সুন্দর ও স্বার্থক হোক। পরিশেষে ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণে সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজে তোমাদের স্বাগত জানাই।
প্রফেসর মো: ছোলাইমান খন্দকার
অধ্যক্ষ
সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ,
নারায়ণগঞ্জ।